নির্ধারিত
উচ্চারণ: নির্ধারিতো
বিশেষণউৎস: সংস্কৃত
শব্দার্থ ও ব্যাখ্যা
নির্ধারণ করা হয়েছে এমন, নিরূপিত।
বাক্যে প্রয়োগ ও উদাহরণ
- “অধিবেশনের সময়সীমা এখনো নির্ধারিত হয়নি।”
- “নির্ধারিত দিনে নির্ধারিত সময়ের দুই ঘণ্টা আগে স্থানীয় প্রশাসন সমাবেশের অনুমতি দেয়।”
- “পরীক্ষার নির্ধারিত সময় ৩ ঘণ্টা।”
তথ্যসূত্র: বাংলা একাডেমি প্রমিত অভিধান ডেটাসেট
