নিষিদ্ধ
উচ্চারণ: নিশিদ্ধো
বিশেষণউৎস: সংস্কৃত
শব্দার্থ ও ব্যাখ্যা
নিষেধ বা বারণ করা হয়েছে এমন; নিবারিত (নিষিদ্ধ কাজ )। অনুচিত, বেআইনি, নিয়মবহির্ভূত।
বাক্যে প্রয়োগ ও উদাহরণ
- “' বাকশালের বাংলাদেশে ' নির্বাচন নিষিদ্ধ হয়নি, নিষিদ্ধ হয়নি মত প্রকাশের স্বাধীনতাও।”
- “নিষিদ্ধ হরমোন নেয়ার কারণে টোকিও অলিম্পিকসে নিষিদ্ধ হয়েছেন নাইজেরিয়ান এই স্প্রিন্টার।”
- “পাথর উত্তোলনকাজে নিষিদ্ধ ' বোমা মেশিন '-এর আদলে তৈরি শ্যালোযন্ত্রও নিষিদ্ধ।”
তথ্যসূত্র: বাংলা একাডেমি প্রমিত অভিধান ডেটাসেট
