নীরস
উচ্চারণ: নিরশ্
উৎস: সংস্কৃত
শব্দার্থ ও ব্যাখ্যা
রসহীন (নীরস ভূমি)। বৈচিত্র্যহীন (নীরস আলোচলা)। অপ্রসন্ন, ম্লান (নীরস বদন )। রসবোধশুন্য, বেরসিক (নীরস লোক)। রুক্ষ; কর্কশ (নীরস বাক্য)। বিশেষ্য: নীরসতা।
বাক্যে প্রয়োগ ও উদাহরণ
- “দেখে তার নিরতিশয় নীরসতা হৃদয়টা হাহাকার করে উঠে-রবীন্দ্রনাথ ঠাকুর”
তথ্যসূত্র: বাংলা একাডেমি প্রমিত অভিধান ডেটাসেট
