পরিত্রাণ
উচ্চারণ: পোরিত্ত্রান্
বিশেষ্যউৎস: সংস্কৃত
শব্দার্থ ও ব্যাখ্যা
মুক্তি, নিষ্কৃতি; ত্রাণ, উদ্ধার।
বাক্যে প্রয়োগ ও উদাহরণ
- “এ অবস্থা থেকে পাইলটদের পরিত্রাণ দেওয়ার আহ্বান জানান তিনি ।”
- “এটি থেকে পরিত্রাণ পেতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কিছু পরামর্শ বা নির্দেশনা আছে বিশ্বের সব দেশ এবং বাংলাদেশের জন্যও ।”
- “এসব এলাকা প্রতি অমাবস্যা ও পুর্নিমার জোয়ারে প্রতিনিয়ত তলিয়ে গেলেও হাজার কোটি টাকা ব্যয় সাপেক্ষ জলাবদ্ধতা নিরসন প্রকল্পের ইতোমধ্যে কয়েক বছর অতিক্রান্ত হলেও পরিত্রাণ মিলছে না ।”
- “তিনি আরো বলেছেন সশস্ত্র অস্ত্রধারী থেকে পরিত্রাণ পেতে সরকার তার সামরিক অভিযানে পিছপা হবে না ।”
- “প্রশাসনিকভাবে এসব সেমাই কারখানা গুলোতে অভিযান পরিচালনা কঠোরভাবে করা হলে এ অবস্থা থেকে পরিত্রাণ মিলতো ।”
তথ্যসূত্র: বাংলা একাডেমি প্রমিত অভিধান ডেটাসেট
