পরিমিত
উচ্চারণ: পোরিমিতো
উৎস: সংস্কৃত
শব্দার্থ ও ব্যাখ্যা
ঠিক প্রয়োজনানুরুপ। সংযত (পরিমিত আহার)। নির্দিষ্ট পরিমাণযুক্ত। অল্প। পরিমাপ করা হয়েছে এমন।
বাক্যে প্রয়োগ ও উদাহরণ
- “দেখিলে কি শতদল, অতি পরিমিত জল, চড়ে পাছে লাগে ডিঙ্গা খান-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী”
তথ্যসূত্র: বাংলা একাডেমি প্রমিত অভিধান ডেটাসেট
