পরীক্ষা
উচ্চারণ: পোরিক্খা
বিশেষ্যউৎস: সংস্কৃত
শব্দার্থ ও ব্যাখ্যা
নির্দিষ্ট পাঠ্যসূচির ওপর শিক্ষার্থীদের বিদ্যাবত্তা যাচাই। বিশুদ্ধতা যাচাই। রোগনির্ণয় (স্বাস্থ্য পরীক্ষা)। অনুসন্ধান; গবেষণা (বৈজ্ঞানিক পরীক্ষা)। শুভাশুভ নির্ণয় (ভাগ্যপরীক্ষা)।
বাক্যে প্রয়োগ ও উদাহরণ
- “এ বার সেই অ-লাভজনক রুট নিয়ে ফের নতুন পরীক্ষা রেলের।”
- “বরাবরের মতোই ইউনাইটেডকে সবচেয়ে বেশি পরীক্ষা নেওয়া সালাহ স্কোরশিটে তার নাম তুলেন ম্যাচের ৬৬তম মিনিটে।”
- “যেকোনও ধরনের ত্রুটি পরীক্ষা করার পাশাপাশি বেআইনি মজুত ও কালোবাজারি বন্ধ করতেও নির্দেশ দেওয়া হয়েছে।”
তথ্যসূত্র: বাংলা একাডেমি প্রমিত অভিধান ডেটাসেট
