পাগল
উচ্চারণ: পাগোল্
উৎস: সংস্কৃত
শব্দার্থ ও ব্যাখ্যা
মানসিক ভারসাম্যের অভাবহেতু স্বাভাবিক আচরণ বা সিদ্ধান্ত গ্রহণ করতে অপারগ, বিকৃতমস্তিষ্ক; খ্যাপা। বিমুগ্ধ, বিমোহিত। মত্ত। অবোধ, অবুঝ (পাগল ছেলে)। অস্থির (গরমে পাগল)। স্ত্রীবাচক: পাগলি।
সমার্থক শব্দসমূহ
বাক্যে প্রয়োগ ও উদাহরণ
- “কি দিয়া সুন্দরী মোরে কুরল পাগর-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী”
- “তারি সুর লয়ে ঝরিবে আমার গানের পাগলঝোরা-কাজী নজরুল ইসলাম”
- “আঁধারে পাগলপারা ঘুরে বেড়ায় শূন্যময়-রজনীকান্ত সেন”
তথ্যসূত্র: বাংলা একাডেমি প্রমিত অভিধান ডেটাসেট
