পাট
উচ্চারণ: পাট্
উৎস: সংস্কৃত
শব্দার্থ ও ব্যাখ্যা
গ্রীষ্ম ও উপগ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে দো-আঁশলা পলিমাটিতে চাষ করা হয় এমন খাঁজকাটা পাতা এবং বহুবীজযুক্ত ছোটো ফল বা তার মসৃণ আঁশ-আবৃত দীর্ঘ কাণ্ডবিশিষ্ট বীরুৎশ্রেণির উদ্ভিদ (যা থেকে প্রাপ্ত উজ্জ্বল সোনালি আঁশ কাপড় থলে কার্পেট দড়ি কাগজের মণ্ড প্রভৃতি তৈরির কাজে ব্যবহৃত হয়)। রেশম। স্তর, ভাঁজ (পাট করা কাপড়)। পিঁড়ি। সিংহাসন; রাজতন্ত্র (রাজ্যপাট)। তীর্থস্থান (শ্রীপাট)। অস্তাচল (সূর্য নামে পাটে)। ফলক। কপাট (দরজার পাট)। | রাজকীয়। প্রধান (পাটরানি)।
তথ্যসূত্র: বাংলা একাডেমি প্রমিত অভিধান ডেটাসেট
