প্রতিষ্ঠাতা
উচ্চারণ: প্রোতিশ্ঠাতা
বিশেষ্যউৎস: সংস্কৃত
শব্দার্থ ও ব্যাখ্যা
যে প্রতিষ্ঠা করে। | প্রতিষ্ঠাকারী। স্ত্রীবাচক: প্রতিষ্ঠাত্রী।
বাক্যে প্রয়োগ ও উদাহরণ
- “ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা শেষে এ কথা জানান তিনি।”
- “তার বাবা ব্যারিস্টার তমিজী হক ছিলেন হক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা।”
- “নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার গণতন্ত্রের প্রতিষ্ঠাতা বলে পরিচিত।”
- “পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল বাঙলাদেশকে মাৎস্যন্যায় থেকে উদ্ধার করেন।”
- “রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনের প্রতিষ্ঠাতা ছিলেন।”
তথ্যসূত্র: বাংলা একাডেমি প্রমিত অভিধান ডেটাসেট
