ফুল্ল
উচ্চারণ: ফুল্লো
উৎস: সংস্কৃত
শব্দার্থ ও ব্যাখ্যা
ফুল। | প্রস্ফুটিত, বিকশিত। প্রফুল্ল।
বাক্যে প্রয়োগ ও উদাহরণ
- “শিথিলবসনার ফুল্ল কপোলে লাজ-শোণিমা বিদীর্ণ প্রায় দাড়িম্বের মত হিঙ্গুল হয়ে ফুটল-কাজী নজরুল ইসলাম”
- “তার ফুল্ল যৌবন গেছে-সৈয়দ মুজতবা আলী”
- “ফুলরাজরি এই ফুল্লবিভা দম্পতীর মনে প্রেমের আভা জ্বালাইয়া দিল-ইসমাইল হোসেন শিরাজী”
তথ্যসূত্র: বাংলা একাডেমি প্রমিত অভিধান ডেটাসেট
