বন্ধ
উচ্চারণ: বন্ধো
উৎস: সংস্কৃত
শব্দার্থ ও ব্যাখ্যা
বন্ধনী, বাঁধার উপকরণ (কোমরবন্ধ)। বন্ধন, বাঁধন। রোধ (দমবন্ধ)। গ্রন্থন; সংযোগ (সেতুবন্ধ)। আবেষ্টন (ভুজবন্ধ)। ছুটি, অবকাশ (গ্রীষ্মের বন্ধ)। | রুদ্ধ (বন্ধ কপাট)। আড়ি (কথা বন্ধ)। স্থগিত আছে এমন (চলাচল বন্ধ)। অচল, নিশ্চল (বন্ধ ঘড়ি)। বাধাপ্রাপ্ত। আটক, বন্দি।
সমার্থক শব্দসমূহ
বাক্যে প্রয়োগ ও উদাহরণ
- “থাকিয়া রাজার আগে বন্ধ কর দূরে-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী”
- “বন্ধ করো না পাখা-রবীন্দ্রনাথ ঠাকুর”
তথ্যসূত্র: বাংলা একাডেমি প্রমিত অভিধান ডেটাসেট
