বিচার
উচ্চারণ: বিচার্
বিশেষ্যউৎস: সংস্কৃত
শব্দার্থ ও ব্যাখ্যা
যুক্তির দ্বারা সত্যমিথ্যা নির্ণয়। নিষ্পত্তি। রায়। গুণাগুণ মূল্যায়ন (কাব্যবিচার)। শুচিতার বাতিক।
সমার্থক শব্দসমূহ
বাক্যে প্রয়োগ ও উদাহরণ
- “এত বিচার করিতেছেন কেন?-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর”
- “বিচারী যদ্যপি অবিচারে রত সেও পড়ে এই হ্রদে-মাইকেল মধুসূদন দত্ত”
তথ্যসূত্র: বাংলা একাডেমি প্রমিত অভিধান ডেটাসেট
