বিদ্যুৎ
উচ্চারণ: বিদ্দুত্
উৎস: সংস্কৃত
শব্দার্থ ও ব্যাখ্যা
অল্প উচ্চতায় আকাশে ভাসমান পুঞ্জমেঘের পরস্পর ঘর্ষণের ফলে উৎপন্ন অচল তড়িৎ, দামিনী, বিজলি, ক্ষণপ্রভা। বিদ্যুৎপরিবাহী তারের কোনো কুণ্ডলীকে চৌম্বকক্ষেত্রে ক্রমাগত আবর্তিত করার ফলে উৎপন্ন শক্তি (যার সাহায্যে আলো জ্বালানো বা যন্ত্রাদি চালানো যায়)।
বাক্যে প্রয়োগ ও উদাহরণ
- “টর্চের ব্যাটারি বা বিদ্যুৎকোষ-আবদুল্লাহ আলমুতী শরফুদ্দীন”
- “ওরা বিদ্যুল্লতা সম, তবু ওরাই হবে অসিলতা-কাজী নজরুল ইসলাম”
তথ্যসূত্র: বাংলা একাডেমি প্রমিত অভিধান ডেটাসেট
