বীর
উচ্চারণ: বির্
উৎস: সংস্কৃত
শব্দার্থ ও ব্যাখ্যা
শক্তিমান পুরুষ। কাব্যের রসবিশেষ। তান্ত্রিক আচারবিশেষ। (বাংলায়) বানরদলের প্রধান; গোদা। প্রবল ঝড়। | নির্ভীক ও বলবান। তেজস্বী। রণকুশল। প্রধান। তান্ত্রিক বীরাচারী।
বাক্যে প্রয়োগ ও উদাহরণ
- “পশিল বীরকুঞ্জর-মাইকেল মধুসূদন দত্ত”
- “অভিমানে মহামানী বীরকুলর্ষভ-মাইকেল মধুসূদন দত্ত”
- “বীরপুরুষ পদে পদে বীর ধর্ম পালন করিয়া গিয়াছিলেন-মাওলানা মুস্তাফিজুর রহমান”
- “তিন কেলে বুড়ো .....কানে আমলকী পান্নার বীরবৌলী-অবনীন্দ্রনাথ ঠাকুর”
- “বীরভোগ্য বিপরীত তুমি ললিতে কঠিনে-রবীন্দ্রনাথ ঠাকুর”
তথ্যসূত্র: বাংলা একাডেমি প্রমিত অভিধান ডেটাসেট
