বৃত্তি
উচ্চারণ: বৃত্তি
বিশেষ্যউৎস: সংস্কৃত
শব্দার্থ ও ব্যাখ্যা
ধর্ম বা প্রকৃতি (মনোবৃত্তি)। স্বভাব (যাযাবরবৃত্তি)। আচরণ। পেশা। অক্ষরসংখ্যাদ্বারা নির্দিষ্ট ছন্দ। শিক্ষার্থীকে প্রদত্ত অর্থসাহায্য (ছাত্রবৃত্তি)। অর্থপ্রকাশের ক্ষেত্রে শব্দের অন্তর্নিহিত শক্তি (লক্ষণাবৃত্তি)। ব্যাখ্যান বা টীকাটিপ্পনী।
সমার্থক শব্দসমূহ
বাক্যে প্রয়োগ ও উদাহরণ
- “মানুষের যাযাবর বৃত্তি আমাদের কৌতূহল জাগায়-আহমদ শরীফ”
- “এই সমস্ত সংগ্রহ ও তরজমার কাজে মাসিক মোটা বৃত্তি দিয়ে নিয়োগ করেছিলেন-আবদুল মওদুদ”
তথ্যসূত্র: বাংলা একাডেমি প্রমিত অভিধান ডেটাসেট
