ভাঙা
উচ্চারণ: ভাঙা
ক্রিয়া, বিশেষণউৎস: বাংলা
শব্দার্থ ও ব্যাখ্যা
জীর্ণ (ভাঙা বাড়ি)। প্রচণ্ড (হাড়ভাঙা খাটুনি)। দুর্বল (ভাঙা শরীর)। হতাশ (ভাঙা মন)। বিকৃত (ভাঙা গলা)। | চূর্ণ করা (ইট ভাঙা)। বিপর্যয় নেমে আসা (কপাল ভাঙা)। হতাশ হওয়া (মন ভাঙা)। অবসান হওয়া (ঘুম ভাঙা)। ঘুচানো (অভিমান ভাঙা)। ছিন্ন করা (বিয়ে ভাঙা)। ব্যাখ্যা করে বলা (ভেঙে বলা)। বিঘ্ন হওয়া (ধ্যান ভাঙা)। অতিক্রম করা (সিঁড়ি ভাঙা)। প্রচন্ড ভিড় করে সমবেত হওয়া (বইমেলায় শহর ভেঙে পড়া)।
বাক্যে প্রয়োগ ও উদাহরণ
- “পাথর ভেঙ্গে কাটছে যেথা-রবীন্দ্রনাথ ঠাকুর”
- “ভাঙা দেউলের দেবতা-রবীন্দ্রনাথ ঠাকুর”
- “চোখের নিমিষে ভেঙ্গে আসে বণিকপাড়া-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী”
তথ্যসূত্র: বাংলা একাডেমি প্রমিত অভিধান ডেটাসেট
