ভাব
উচ্চারণ: ভাব্
বিশেষ্যউৎস: সংস্কৃত
শব্দার্থ ও ব্যাখ্যা
উৎপত্তি (আবির্ভাব)। অস্তিত্ব (অভাব)। সৃষ্টি (ভাবোদয়)। ভক্তি; পরমতত্ত্ব (ভাবে বিভোর)। অভিপ্রায় (মনোভাব)। মনের অবস্থা (ভাবান্তর)। স্বভাব (অসুরভাব)। প্রবণতা (ভাবগতিক)। নিগূঢ় অর্থ, মর্ম (ভাবার্থ)। অনুভূতির গাঢ়তা (ভাবাবেশ)। চিন্তা, ধ্যান (ভাবমগ্ন)। ধরন (সম্পূর্ণভাবে)। অন্তরঙ্গতা (সদ্ভাব)। (ব্যাকরণ) ধাতুরুপ বা রীতি।
বাক্যে প্রয়োগ ও উদাহরণ
- “তাদের মধ্যে ভাব আছে; সেই দুই তাপিত মতি ভাবেতে ব্যাকুল-দৌলত উজির বাহরাম খান”
- “বাংলা কাব্য ও অসংলগ্ন ভাবচ্ছবির অনিকাম সংঘট্ট-সুঠা”
- “মুখ্যত ভাবয়িত্রী হলেও কারয়িত্রী পরিকল্পনাতেও তিনি অদ্বিতীয়-সুঠা”
- “ভাব লেগে চাঁহ বুড়ো যেন মূর্চ্ছিত হন-অবনীন্দ্রনাথ ঠাকুর”
- “আমায় দেখিলেই তোমার ভাবান্তর উপস্থিত হয়- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর”
তথ্যসূত্র: বাংলা একাডেমি প্রমিত অভিধান ডেটাসেট
