মাত্রা
উচ্চারণ: মাত্ত্রা
বিশেষ্যউৎস: সংস্কৃত
শব্দার্থ ও ব্যাখ্যা
পরিমাণ (শীতের মাত্রা)। একবারে গ্রহণীয় পরিমাণ (ওষুধের মাত্রা)। সীমা (মাত্রাহীন অত্যাচার)। অক্ষর বা বর্ণের মাথার ওপরের রেখা (মাত্রাযুক্ত বর্ণ)। বর্ণের উচ্চারণকালের ব্যাপ্তি (দীর্ঘমাত্রা)। সংগীতে তালের ভাগ বা তার দৈর্ঘ্য (বারােমাত্রার তাল)। (গণিত) দৈর্ঘ্য প্রস্থ ও বেধ, আয়তন।
বাক্যে প্রয়োগ ও উদাহরণ
- “রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.২। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।”
- “সামাজিক যােগাযােগ মাধ্যমের ক্ষেত্রে ২০০৪ সালে ফেসবুক আবিষ্কার এক নতুন মাত্রা যােগ করে।”
- “হামলার মাত্রা ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে একেক রকম দাবি করা হচ্ছে।”
তথ্যসূত্র: বাংলা একাডেমি প্রমিত অভিধান ডেটাসেট
