রাখা
উচ্চারণ: রাখা
উৎস: বাংলা
শব্দার্থ ও ব্যাখ্যা
রক্ষা করা হয়েছে এমন, রক্ষিত। আশ্রিত, আশ্রয়প্রাপ্ত। | স্থাপন করা (টেবিলে রাখা)। আশ্রয় দান করা (ঘরে রাখা)। রক্ষা করা (নিরাপদ রাখা)। পালন করা (কুকুর রাখা)। ধারণ করা (দাড়ি রাখা)। সংরক্ষণ করা (সিন্দুকে রাখা)। ক্ষুণ্ণ হতে না দেওয়া (সম্মান রাখা)। নিয়োগ করা (লোক রাখা)। সঞ্চয় করা (ব্যাংকে টাকা রাখা)। গ্রাহ্য করা (কথা রাখা)। পোষণ করা (আশা রাখা)। অভিহিত করা (নাম রাখা)। জানা থাকা (জেনে রাখা)। খুশি করা (মন রাখা)। অবহেলা করা (কাজ ফেলে রাখা)। খেয়াল করা (নজরে রাখা)।
তথ্যসূত্র: বাংলা একাডেমি প্রমিত অভিধান ডেটাসেট
