লাগানো
উচ্চারণ: লাগানো
উৎস: বাংলা
শব্দার্থ ও ব্যাখ্যা
নিয়োগ করা (লোক লাগানো)। সংযুক্ত করা (ডাকটিকিট লাগানো)। লেপন করা (রং লাগানো)। রোপণ করা (গাছ লাগানো)। সেবন করা (গায়ে রোদ লাগানো)। ভিড়ানো (নৌকা ঘাটে লাগানো)। প্রহার করা (ঘা লাগানো)। বাধানো (ঝগড়া লাগানো)। বোধ করানো (ভয় লাগানো)। বন্ধ করা (দরজা লাগানো)। গোপনে কারো কানে তোলা (ওপরমহলের কাছে লাগানো)।
বাক্যে প্রয়োগ ও উদাহরণ
- “আমার খেয়াল মতো আমি লোক লাগিয়ে ঘর বাঁধলেম-অবনীন্দ্রনাথ ঠাকুর”
তথ্যসূত্র: বাংলা একাডেমি প্রমিত অভিধান ডেটাসেট
