সত্য
উচ্চারণ: শোত্তো
উৎস: সংস্কৃত
শব্দার্থ ও ব্যাখ্যা
অমিথ্যা বচন। নিত্যতা। প্রতিজ্ঞা, শপথ, দিব্যি (তিন সত্য করে বলা)। যাথার্থ্য। পৌরাণিক মতে চারটি যুগের প্রথমটি (সত্যযুগ)। | মিথ্যা নয়, প্রকৃত (সত্য কথা)। বাস্তব (সত্য ঘটনা)। চিরকালীন, নিত্য।
বাক্যে প্রয়োগ ও উদাহরণ
- “পেনু মৃত্যুর মাঝ সন্ধান আজ সত্যের সত্যয়-গোলাম মোস্তফা”
- “নিত্যের প্রেমে দুষ্কর করো সত্যাগ্রহে লাঞ্ছন বরো-সত্যেন্দ্রনাথ দত্ত”
- “মোহাম্মদ যে সত্যাগ্রহী দীনের প্রভু-কাজী নজরুল ইসলাম”
- “বহুভাষীরা যখন বলেন যে কাব্যের অনুবাদ অসম্ভব, তখন তাঁরা ব্যবাসয়িক ধূর্ততারই পরিচয় দেন না, সত্যানুরক্তিও দেখান-সুধীন্দ্রনাথ দত্ত”
তথ্যসূত্র: বাংলা একাডেমি প্রমিত অভিধান ডেটাসেট
