সন্ধান
উচ্চারণ: শন্ধান্
বিশেষ্যউৎস: সংস্কৃত
শব্দার্থ ও ব্যাখ্যা
খোঁজ, অন্বেষণ (তথ্য সন্ধান)। ঠিকানা। গোপন প্রবেশদ্বার। রহস্য, তত্ত্ব। যোজনা (শরসন্ধান)। চোলাই। মিশ্রণ। সন্ধি। বন্ধন।
বাক্যে প্রয়োগ ও উদাহরণ
- “কোথা দিয়া সেথা প্রবেশিতে নাই সন্ধান লব বুঝিয়া-রবীন্দ্রনাথ ঠাকুর”
- “দেখিয়া সন্ধান করি অনুমান আইসে কলিঙ্গ নৃপবর-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী”
তথ্যসূত্র: বাংলা একাডেমি প্রমিত অভিধান ডেটাসেট
