সন্ধি
উচ্চারণ: শোন্ধি
বিশেষ্যউৎস: সংস্কৃত
শব্দার্থ ও ব্যাখ্যা
সংযোগ। সম্মেলন। সন্ধান। (ব্যাকরণ) পরপর অবস্থিত দুটি ধ্বনি বা শব্দের সংযোগ (ব্যঞ্জনসন্ধি)। বিবদমান পক্ষসমূহের মধ্যে চুক্তি সম্পাদন (সন্ধি স্থাপন)। ছিদ্র, রন্ধ্র। সুড়ঙ্গ (সন্ধিপথ)। দুটি তিথি বা কালের ক্রান্তিলগ্ন (যুগসন্ধি)। দেহের অঙ্গপ্রত্যঙ্গের মিলনস্থান (ঊরুসন্ধি)। (বাংলায়) শেষ, সীমা।
বাক্যে প্রয়োগ ও উদাহরণ
- “নারীর মায়ার সন্ধি পুরুষে কি জানে-কৃত্তিবাস ওঝা”
- “কহিয়া দিব যত আছে সন্ধি-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী”
- “কাননে কাননে ভ্রমণ করিয়া সন্ধিবন্ধ সাল শিথিল হইয়া গিয়াছে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর”
তথ্যসূত্র: বাংলা একাডেমি প্রমিত অভিধান ডেটাসেট
