স্নেহ
উচ্চারণ: স্নেহো
বিশেষ্যউৎস: সংস্কৃত
শব্দার্থ ও ব্যাখ্যা
(বয়ঃকনিষ্ঠের প্রতি) ভালোবাসা, মমতা। প্রীতি। চর্বি।
সমার্থক শব্দসমূহ
বাক্যে প্রয়োগ ও উদাহরণ
- “কলাপ মেলি করে সে ফেলি রৌদ্রে স্নেহ সঞ্চারি’-সত্যেন্দ্রনাথ দত্ত”
- “পরিপূর্ণ করুণার ও মমতার স্নেহপাণি সহজ বন্ধুত্বের মাধুর্যে তাহার দিকে এমন প্রসারিত করিয়া দিয়াছিল-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়”
- “পুত্রের ব্যাধি আপনি লইয়া স্নেহী রাজা অকালে মরে-সত্যেন্দ্রনাথ দত্ত”
তথ্যসূত্র: বাংলা একাডেমি প্রমিত অভিধান ডেটাসেট
