স্বভাব
উচ্চারণ: শভাব্
বিশেষ্যউৎস: সংস্কৃত
শব্দার্থ ও ব্যাখ্যা
স্বরূপ, আত্মভাব, স্বপ্রকৃতি। জন্মগত অথবা অভ্যাসদ্বারা লব্ধ গুণ বা বৈশিষ্ট্য (স্বভাবকবি)। চরিত্র; আচরণ (সৎস্বভাব)। প্রকৃতিগত ধর্ম বা গুণ। প্রকৃতি, নিসর্গ। স্বাভাবিক অবস্থা।
সমার্থক শব্দসমূহ
বাক্যে প্রয়োগ ও উদাহরণ
- “তিনি তাঁর স্বভাবদত্ত সংবেদনশীলতা তথা দৃক্শক্তির ব্যবহার প্রায় ভুলে গেলেন-সুধীন্দ্রনাথ দত্ত”
- “হযরত ইব্রাহিম বাল্যকাল হইতে স্বভাবলব্ধ দিব্য জ্ঞান প্রাপ্ত হইয়া প্রতিমাবিদ্বেষী ছিলেন-শেখ আবদুর রহিম”
- “প্রবঞ্চনা স্ত্রীজাতির স্বভাবসিদ্ধ বিদ্যা-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর”
তথ্যসূত্র: বাংলা একাডেমি প্রমিত অভিধান ডেটাসেট
