কিনারা
উচ্চারণ: কিনারা
উৎস: ফারসি
শব্দার্থ ও ব্যাখ্যা
কূল, পাড় (পুকুরের কিনারা)। প্রান্ত, পার্শ্ব (খাটের কিনারা)। মীমাংসা, নিষ্পত্তি ( সমস্যার কিনারা)। খোঁজ,
তদন্ত (চুরির কিনারা)।
বাক্যে প্রয়োগ ও উদাহরণ
- “সম্মুখে নীল জলের রাশি, নেই কিনারা কূল-সত্যেন্দ্রনাথ দত্ত”
- “কথা কয় মনের কিনারে-রখা”
তথ্যসূত্র: বাংলা একাডেমি প্রমিত অভিধান ডেটাসেট
