কেশ
উচ্চারণ: কেশ্
বিশেষ্যউৎস: সংস্কৃত
শব্দার্থ ও ব্যাখ্যা
মানুষ ও অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর চামড়ার ওপর গজানো (বিশেষ করে মাথায়) সুতোর মতো সূক্ষ্ম ও নমনীয় রোম, চুল।
বাক্যে প্রয়োগ ও উদাহরণ
- “যাহার সুন্দর কেশপাশ আছে, সে আর পরচুলা ব্যবহার করে না-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়”
- “কেশকীট ভরা তার মাথা-সুধীন্দ্রনাথ দত্ত”
তথ্যসূত্র: বাংলা একাডেমি প্রমিত অভিধান ডেটাসেট
