গুণ
উচ্চারণ: গুন্
বিশেষ্যউৎস: সংস্কৃত
শব্দার্থ ও ব্যাখ্যা
ধর্ম, স্বভাব, প্রকৃতি। চরিত্রের বৈশিষ্ট্য (গুণবান)। হিত, কল্যাণ; সুফল (ভেষজগুণ)। ফলদায়ক শক্তি (ওষুধের গুণ)। নৈপুণ্য, দক্ষতা। প্রকৃতির ত্রিবিধ ধর্ম (সত্ত্ব রজঃ তমঃ)। দড়ি (গুণ টানা)। গুণন (২ কে ৩ দিয়ে গুণ করা)। বশীকরণ (গুণ করা)। ধনুকের জ্যা (ধনুর্গুণ)।
বাক্যে প্রয়োগ ও উদাহরণ
- “তেমন গুণগ্রাম নবলোকে দুর্লভ-আবুল ফজল”
- “তাঁহার বদান্যতা ও গুণগ্রাহকতা কীর্তি শ্রবণ করিয়া-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর”
- “সাহিত্য চর্চা করে দেশশুদ্ধ লোক গুণজ্ঞ হয়ে উঠুক-প্রথম চৌধুরী”
- “গুণবন্ত জ্ঞানবন্ত তুমি ধর্মমতি-দৌলত উজির বাহরাম খান”
তথ্যসূত্র: বাংলা একাডেমি প্রমিত অভিধান ডেটাসেট
