চিরন্তন
উচ্চারণ: চিরন্তন্
বিশেষণউৎস: সংস্কৃত
শব্দার্থ ও ব্যাখ্যা
নিত্য; চিরকালীন। দীর্ঘকালব্যাপী; অবিনশ্বর। স্ত্রীবাচক: চিরন্তনী
বাক্যে প্রয়োগ ও উদাহরণ
- “জন্ম ও মৃত্যু মহান আল্লাতায়ালার শাশ্বত চিরন্তন বিধান।”
- “জীবনের পরিব্যাপ্তি শেষে ইতি, সমাপ্তি কিংবা বিদায় যে আসবেই, চিরন্তন এই সত্যকে পাশ কাটিয়ে নশ্বর এই সমাজে আমাদের অমরত্বের ব্যর্থ প্রচেষ্টা, অসুস্থ প্রতিযোগিতা লেগেই আছে।”
- “মা মানেই চিরন্তন ত্যাগ-তিতিক্ষার প্রতীক।”
তথ্যসূত্র: বাংলা একাডেমি প্রমিত অভিধান ডেটাসেট
