তীব্র
উচ্চারণ: তিব্ব্রো
বিশেষণউৎস: সংস্কৃত
শব্দার্থ ও ব্যাখ্যা
কড়া, প্রখর (তীব্র রোদ)। দুঃসহ, অসহ্য (তীব্র কষ্ট)। ঝাঁজালো (তীব্র কণ্ঠ)। জোরালো (তীব্র প্রতিবাদ)। কটু (তীব্র ভাষা)। কঠোর (তীব্র কণ্ঠ)। মারাত্মক (তীব্র বিষ)।
বাক্যে প্রয়োগ ও উদাহরণ
- “আউট বই সম্পর্কে আগ্রহ তীব্র থেকে তীব্রতর হলো।”
- “এদিকে জেনারেল মনজুরের সমালোচনা তীব্র থেকে তীব্রতর হচ্ছে।”
- “তীব্র রোদে সবাই কষ্ট পাচ্ছিলো।”
তথ্যসূত্র: বাংলা একাডেমি প্রমিত অভিধান ডেটাসেট
