দণ্ড
উচ্চারণ: দন্ডো
বিশেষ্যউৎস: সংস্কৃত
শব্দার্থ ও ব্যাখ্যা
লোহা কাঠ বাঁশ প্রভৃতির লম্বা লাঠি, যষ্টি, ডান্ডা (লৌহদণ্ড)। আদালত কর্তৃক ঘোষিত শাস্তি (কারাদণ্ড)। জরমানা (অর্থদণ্ড)। সৈন্য (দণ্ডনায়ক)। শাসন (দণ্ডধর)। সময়ের বিভাগবিশেষ (৬০ পল বা ২৪ মিনিট)। অতি অল্প সময়।
বাক্যে প্রয়োগ ও উদাহরণ
- “মোলে দণ্ড দু’চার কান্নাকাটি শেষে দিবে গোবর ছড়া-রামপ্রসাদ সেন [বিদ্যাসুন্দর]”
- “পাশে মন্ত্রীবর, তাঁর দণ্ডধর-সোনার ছড়ি হাতে-অবনীন্দ্রনাথ ঠাকুর”
- “রাজ্য না ছাড়িয়া হইমু দণ্ডধারী-পূর্ববঙ্গ গীতিকা”
- “কখন বৈরাগী যোগী দণ্ডধারী-ভারতচন্দ্র রায়গুণাকর”
- “যে দস্যুর দণ্ডপ্রণেরতা আছে, সেই দস্যুর কার্যের নাম দস্যুতা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়”
তথ্যসূত্র: বাংলা একাডেমি প্রমিত অভিধান ডেটাসেট
