নিবিড়
উচ্চারণ: নিবিড়্
বিশেষণউৎস: সংস্কৃত
শব্দার্থ ও ব্যাখ্যা
ঘন, গহন (নিবিড় অরণ্য)। গভীর (নিবিড় সম্পর্ক)। দুর্ভেদ্য (নিবিড় অন্ধকার)। প্রগাঢ় (নিবিড় আলিঙ্গন)। দৃঢ় (নিবিড় বন্ধন)। বিশেষ্য: নিবিড়তা।
বাক্যে প্রয়োগ ও উদাহরণ
- “এটি পরস্পর নিবিড় সম্পর্কযুক্ত।”
- “এর জন্য নিবিড় সাধনার দরকার।”
- “গ্রামের সাথে আমার সম্পর্ক নিবিড়।”
তথ্যসূত্র: বাংলা একাডেমি প্রমিত অভিধান ডেটাসেট
