ব্যক্তিগত
উচ্চারণ: বেক্তিগতো
বিশেষণউৎস: সংস্কৃত
শব্দার্থ ও ব্যাখ্যা
নির্দিষ্ট কোনো ব্যক্তিসম্পর্কিত। একান্ত।
বাক্যে প্রয়োগ ও উদাহরণ
- “আপনি তাকে ব্যক্তিগত মুনশী হিসাবে গ্রহণ করে নিলে ভালই হবে।”
- “এটি আমার ব্যক্তিগত মতামত।”
- “এটি আমার ব্যক্তিগত সিদ্ধান্ত, তাই কাউকে দায়ী করা যাবে না।”
- “তুমি তার ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করো না।”
- “ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে সে এই কথা বলেছে।”
তথ্যসূত্র: বাংলা একাডেমি প্রমিত অভিধান ডেটাসেট
