ভালো
উচ্চারণ: ভালো
বিশেষণউৎস: বাংলা
শব্দার্থ ও ব্যাখ্যা
কল্যাণ (সবার ভালো হোক)। | উত্তম (ভালো খবর)। শোভন (ভালো ব্যবহার)। কল্যাণকর (ভালো কাজ)। সৎ, সুশীল (ভালো মানুষ)। দক্ষ, অভিজ্ঞ (ভালো শিল্পী)। উৎকৃষ্ট (ভালো মধু)। মেধাবী (ভালো ছাত্র)। সুস্থ (ভালো স্বাস্থ্য)। শুভ (ভালো দিন)। কাম্য (সেই ভালো)। চড়া (ভালো দাম)। প্রকৃত (ভালো নাম)। অধিক কার্যকর (ভালো কলম)। | বেশ (ভালো, তবে তাই হোক)।
বাক্যে প্রয়োগ ও উদাহরণ
- “ভালো, তাই হোক; রোস মনে করি কি, কথা হচ্ছিল ভাল, বল না হে মন্ত্রী-অবনীন্দ্রনাথ ঠাকুর”
তথ্যসূত্র: বাংলা একাডেমি প্রমিত অভিধান ডেটাসেট
