মঙ্গল
উচ্চারণ: মোংগোল্
উৎস: সংস্কৃত
শব্দার্থ ও ব্যাখ্যা
শুভ, কল্যাণ। সৌরমণ্ডলের গ্রহবিশেষ। সোমবারের পরবর্তী ও বুধবারের পূর্ববর্তী দিন। দেবদেবীর মাহাত্ম্যবিষয়ক পালাগান (মঙ্গলকাব্য)। | কল্যাণকর (মঙ্গলধ্বনি)।
বাক্যে প্রয়োগ ও উদাহরণ
- “মঙ্গলদীপ নিবিয়া আঁধার শুধু-রবীন্দ্রনাথ ঠাকুর”
তথ্যসূত্র: বাংলা একাডেমি প্রমিত অভিধান ডেটাসেট
