ভঙ্গি
উচ্চারণ: ভোংগি
উৎস: সংস্কৃত
শব্দার্থ ও ব্যাখ্যা
ঢং, ধরন, রকম (চলার ভঙ্গি), রীতি (দৃষ্টিভঙ্গি)। মনোভাবপ্রকাশক অঙ্গবিন্যাস (অঙ্গভঙ্গি)। শৈলী (লেখার ভঙ্গি)। কুঞ্চন (ভ্রুভঙ্গি)। তরঙ্গ, ঢেউ। কৌতুক। হাবভাব। ছল।
বাক্যে প্রয়োগ ও উদাহরণ
- “ভাবভঙ্গি দেখে পায় হাসি-রবীন্দ্রনাথ ঠাকুর”
- “পশ্চাৎ হইল যুদ্ধে ক্ষত্রি ভঙ্গিয়ান-কাশীরাম দাস”
তথ্যসূত্র: বাংলা একাডেমি প্রমিত অভিধান ডেটাসেট
